তিন জেলার সড়কে প্রাণ গেলো ৩ জনের

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ অক্টোবর ২০২০, ২২:৪৪আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২২:৪৪

তিন জেলার সড়কে প্রাণ গেলো ৩ জনের পৃথক সড়ক দুর্ঘটনায় দেশের তিনটি জেলায় ৩ জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ: 

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের সদর উপজেলায় মিশুকের ধাক্কায় আব্দুল্লাহ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে সদরের জোরপুকুরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ জোড়পুকুরপাড় গ্রামের নিজাম হাওলাদারের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, রাস্তা পার হতে গিয়ে মিশুকের ধাক্কায় মৃত্যু হয় শিশুটির। এই ঘটনায় চালককে আটক করা হয়েছে। মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে আছে। শিশুর পরিবার চাইলে মামলা নেওয়া হবে। 
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জ-সিংগাইর আঞ্চলিক সড়কের সদর উপজেলার বেতিলা-মিতরা এলাকায় ঢাকামুখী একটি ট্রাকচাপায় মিরাজ আব্দুল্লাহ আবির সিদ্দিকি (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাস্থলে মারা যান তিনি। নিহত আব্দুল্লাহ মাগুড়া জেলা শহরের স্টেডিয়ামপাড়া এলাকার মির্জা কৌশিক সিদ্দিকীর ছেলে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, সকালে ঢাকামুখী গ্যাসের সিলিন্ডার বোঝাই একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে ওই ট্রাকচাপায় পিষ্ঠ হয়ে মারা যান তিনি। কিছু দূর যাওয়ার পর ওই ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তবে ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়। নিহতের লাশ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। 
জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরের মেলান্দহে ট্রাক্টর চাপায় তোফাজ্জল (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার পূর্ব শ্যামপুর চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পূর্ব শ্যামপুর গ্রামের ওয়াহেদের ছেলে বৃদ্ধ কৃষক তোফাজ্জল বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় পাশ্ববর্তী ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন করতে যাওয়ার সময় একটি মাহিন্দ্র ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়। পরে চালক আসাদ ট্রাক্টর ফেলে পালিয়ে যায়। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম