৪০ বোতল ফেনসিডিলসহ আটকের সাড়ে ছয় বছর পর দণ্ড

বরিশাল প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২০, ০৪:৫০আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ০৪:৫২

বরিশাল

৪০ বোতল ফেনসিডিলের মামলায় মাদক কারবারি মনির গাজীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (১৯ অক্টোবর) বিকালে আসামির অনুপস্থিতিতে প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহবুব আলম এই আদেশ দেন। মনির গাজী বরিশাল সদর উপজেলার চর বুখাইনগর এলাকার জালাল গাজীর ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম লিটন জানান, ২০১৪ সালের ১৭ জানুয়ারি বরিশাল নগরীর একতলা লঞ্চঘাট এলাকা থেকে একটা সিলভারের পাতিলসহ তাকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। ওই পাত্রের মধ্য থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ঘটনায় মনির ও তার সহযোগী মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে মামলা দায়ের করেন এসআই এইচএম আব্দুর রহমান মুকুল।

তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহ মো. ফয়সাল আহমেদ ওই দুজনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। ৮ জনের সাক্ষ্য শেষে মনিরকে যাবজ্জীবন এবং দোষ প্রমাণিত না হওয়ায় মিজানকে বেকসুর খালাস দেওয়া হয়। একই সঙ্গে পলাতক মনিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম