বন্দরে পড়ে আছে অসংখ্য গাড়ি, সাড়া নেই নিলামে

আবুল হাসান, মোংলা
১৯ অক্টোবর ২০২০, ১৮:২৭আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ১৮:৪৬

মোংলা বন্দরে আটকে আছে হাজারো গাড়ি মোংলা বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে আছে আমদানি করা অসংখ্য রিকন্ডিশন গাড়ি। বন্দর কর্তৃপক্ষ নিলাম প্রক্রিয়া শুরু করলেও তেমন সাড়া নেই। ফলে বন্দরে তৈরি হচ্ছে গাড়ির পাহাড়। এই পরিস্থিতির জন্য আমদানিকারকদের দায়ের করা মামলাকে দায়ী করছে কাস্টমস কর্তৃপক্ষ।

মোংলা কাস্টম হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) মো. মহিদ রিয়াদ বাংলা ট্রিবিউনকে জানান, মোংলা বন্দর ব্যবহার করে দুই শতাধিক গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান। নিয়ম অনুযায়ী আমদানি করা গাড়ি বন্দরে পৌঁছার ৩০ দিনের মধ্যে ছাড় করিয়ে না নিলে সেগুলো সরকারি নিলামের তালিকায় চলে যায়। পরে শুল্ক ও রাজস্ব আদায়ে কাস্টম কর্তৃপক্ষ তা নিলামে তোলে। মোংলা বন্দরে আটকে আছে হাজারো গাড়ি

চলতি বছরের মার্চ মাস পর্যন্ত গত এক বছরে বিভিন্ন ব্রান্ডের পাঁচ হাজার ৬৫৩টি রিকন্ডিশন গাড়ি নিলামে ওঠে। এরমধ্যে মাত্র ছয়টি গাড়ি ক্রেতারা ছাড় করাতে পেরেছেন বলেও জানান তিনি।

এছাড়া চলতি বছরের মার্চ মাসে নিলামে তোলা হয় ৫০টি গাড়ি। এরমধ্যে মাত্র দুটি গাড়ির জন্য দরপত্র জমা পড়লেও গাড়ি ছাড় হয়নি একটিও।

সহকারী এ রাজস্ব কর্মকর্তা আরও বলেন, ‘আমদানিকারকদের মামলার কারণে ক্রেতারা নিলামে গাড়ি কেনায় আগ্রহ দেখাচ্ছেন না।’ মোংলা বন্দরে আটকে আছে হাজারো গাড়ি

জানতে চাইলে এ প্রসঙ্গে  বাংলাদেশ রিকন্ডিশন ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারবিডা) সভাপতি আব্দুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সময় মতো গাড়ি ছাড় করাতে না পারলে কেউ মামলায় যায় কি যায় না, আসলে আমি জানি না। হয়তো মামলা করা একটা মৌলিক ও সাংবিধানিক অধিকার। এ ব্যাপারে আমি কোনও মন্তব্য করতে চাই না।‘

তবে এ ব্যাপারে মোংলা কাস্টম হাউজের কমিশনার মো. হোসেন আহম্মেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সঙ্গে কথা বলেছি, আন্তমন্ত্রণালয় বৈঠক করে এই সমস্যার সমাধান করবো।’ মোংলা বন্দরে আটকে আছে হাজারো গাড়ি

বন্দর সূত্র জানায়, রাজধানীর সঙ্গে দূরত্ব কম হওয়ায় ২০০৯ সাল থেকে দেশে আমদানি করা গাড়ি খালাস হয় মোংলা বন্দর দিয়ে। সোমবার (১৯ অক্টোবর) পর্যন্ত গত ৯ বছরে এই বন্দর দিয়ে মোট গাড়ি আমদানি হয়েছে এক লাখ ২৩ হাজার ৮১৯টি। সে হিসাবে দেশে মোট আমদানির ৬০ ভাগ গাড়ি আসে মোংলা বন্দর দিয়ে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের বন্দরের বিভিন্ন শেড ও ইয়ার্ডে তিন হাজার ২৪টি গাড়ি পড়ে আছে। বর্তমানে দুই হাজার ৬০০ গাড়ির মতো নিলামের তালিকায় আছে। এসব গাড়ি নিলামযোগ্য। যার মধ্যে ৪৬৫টি গাড়ি ২০১১ থেকে ২০১৫ সালের মধ্যে আমদানিকৃত।’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক