দিনাজপুর সদর উপজেলার উপনির্বাচন মঙ্গলবার

দিনাজপুর প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২০, ২১:১৭ আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২১:১৭

দিনাজপুর রাত পোহালেই দিনাজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সব কেন্দ্রে ব্যালট পেপার ও ব্যালট বাক্স বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর রহমান প্রামাণিক, উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়েদ ইবনে ফজলসহ অন্য কর্মকর্তারা নির্বাচনের সরঞ্জামাদি বিতরণ করেন।

জেলা নির্বাচন কর্মকর্তা বাংলা ট্রিবিউনের বলেন, ‘মঙ্গলবার সকাল ৮টার থেকে বিকাল ৪টা পর্যন্ত এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে।’

নির্বাচনে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন– রবিউল ইসলাম সোহাগ, ফয়সল ইবনে আজিজ ও উত্তম কুমার রায়। তাদের মধ্যে সোহাগ সদর উপজেলা ও শহর আওয়ামী লীগের সমর্থিত এবং ফয়সাল ইবনে আজিজ জেলা আওয়ামী লীগ সমর্থিত। এছাড়া উত্তম কুমার রায় জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক। 

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচনে ১২৮টি কেন্দ্রে তিন লাখ ৬৪ হাজার ৫শ’ তিন জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসারের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে ছয় প্লাটুন র‌্যাব এবং চার প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এছাড়াও ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে ভ্রাম্যমাণ টিম থাকবে।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায় মৃত্যুবরণ করেন। পরে নির্বাচন কমিশন পদটি শূন্য ঘোষণা করে এবং ১৪ সেপ্টেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। এই নির্বাচনে চার জন মনোনয়নপত্র জমা দিলেও যাচাই-বাছাই শেষে একজনের মনোনয়নপত্র বাতিল হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কলকাতায় ঐতিহাসিক ম্যাচ, ভারতের জালে ব্রাজিলের চার গোল
কলকাতায় ঐতিহাসিক ম্যাচ, ভারতের জালে ব্রাজিলের চার গোল
যুদ্ধে জড়ানোর সময় আমাদের নেই: তথ্যমন্ত্রী
যুদ্ধে জড়ানোর সময় আমাদের নেই: তথ্যমন্ত্রী
ককপিটে হামলাকারী সেই রহস্যময় কো-পাইলট আসলে কে?
কী, কেন, কীভাবে ককপিটে হামলাকারী সেই রহস্যময় কো-পাইলট আসলে কে?
ফেসবুকে প্রেম, বিয়ে করতে চীন থেকে ঠাকুরগাঁওয়ে এসেছেন প্রেমিক
ফেসবুকে প্রেম, বিয়ে করতে চীন থেকে ঠাকুরগাঁওয়ে এসেছেন প্রেমিক
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা