শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ অক্টোবর ২০২০, ২১:৪৯আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২১:৪৯

শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা চট্টগ্রামে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) শেষবার ধর্ষণের শিকার হওয়ার পর ওই শিক্ষার্থী বিষয়টি তার মাকে জানায়। পরে এ ঘটনায় ওই ছাত্রীর মা থানায় মামলা দায়ের করেন। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত শিক্ষক মোজাম্মেল হক (৫৫) বাঁশখালীর চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল গ্রামের সন্ধিপাড়া ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক। ওই মাদরাসায় প্রতিদিন সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত কোরআন পড়াতেন হাফেজ মোজাম্মেল। ভিকটিম স্থানীয় দিনমজুরের মেয়ে। তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থী সেখানে কোরআন শিখতে যেত।

ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী মাদ্রাসায় গিয়ে মোজাম্মেলকে খোঁজাখুঁজি শুরু করলে এক ফাঁকে তিনি পালিয়ে যান। তাকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি বলে ওসি জানান।

ওসি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলার এজাহারে অভিযোগ করা হয় ছুটির পরও মাদ্রাসা পরিচ্ছন্ন করার কথা বলে ভিকটিমকে রেখে দিতেন মোজাম্মেল। নির্জন মাদ্রাসায় গত একমাসে শিশুটিকে চারবার ধর্ষণ করেন হয়। বিষয়টি গোপন রাখার জন্য ভয়ভীতি দেখানোর পাশাপাশি মেয়েটির বিয়ের সময় অনেক টাকা দেওয়ারও প্রলোভন দেখান মোজাম্মেল। সোমবার বিষয়টি জানাজানির পর মেয়েটির মা বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন। আক্রান্ত শিশুটিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম