প্রতিপক্ষের গুলিতে পিসিপি নেতা নিহত

রাঙামাটি প্রতিনিধি
২০ অক্টোবর ২০২০, ১৬:২৬আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১৬:৩২

প্রতিপক্ষের গুলিতে পিসিপি নেতা নিহত

রাঙামাটির বাঘাইছড়িতে জেএসএস (এমএন লারমা) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি কলেজ কমিটির সাংগঠনিক সম্পাদক রত্ন চাকমা (২০)-কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা)-র কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বাঘাইছড়ি উপজলো চেয়ারম্যান সুর্দশন চাকমা বিষয়টি নিশ্চিত করেন। তিনি এই হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ী করেছেন।

সুর্দশন চাকমা জানিয়েছেন, দুপুরে উপজেলা সদরের বাবুপাড়া এলাকায় জনসংহতি সমিতির একদল সশস্ত্র সন্ত্রাসী হঠাৎ এসে রতন চাকমা প্রকাশ রত্ন চাকমাকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই সে মারা যায়।

জেএসএস (এমএন লারমা)-র বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক জোসি চাকমা বলেন, 'আমার উপজেলার খেদারমারা ইউনিয়নে ছিলাম, তখন একদল সন্ত্রাসী মোটরসাইকেল নিয়ে এসে আমাদের পিসিপি নেতাকে গুলি করে হত্যা করে চলে যায়। প্রশাসনের কাছে অনুরোধ করছি, সন্তু লারমার সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতরা করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য।'

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ আশরাফ উদ্দিন জানিয়ছেনে, ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখি। তার শরীরে একটি গুলি চিহ্ন থাকলেও বেশ কয়েকটি গুলির খোসা মাটিতে পাওয়া গেছে।

এই বিষয়ে জানার জন্য যোগাযোগ করে সন্তু লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কারও বক্তব্য পাওয়া যয়নি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম