কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি
২০ অক্টোবর ২০২০, ১৭:০১আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১৭:০২

টাঙ্গাইল

টাঙ্গাইলের গোপালপুরে একজন কলেজ ছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অ‌ভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ওই ছাত্রী টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার কাগুজীআটা গ্রামের চরের একটি পরিত্যক্ত বাড়িতে এই ঘটনায় পাঁচ জন জড়িত বলে জানান ভুক্তভোগী।

অভিযুক্তরা হলেন- উপজেলার কাগুজীআটা গ্রামের সালামের ছেলে শফিকুল (২৫), আব্দুর রশিদের ছেলে এনামুল (২৮), মুনছুর আলীর ছেলে জালাল (৩৮), আব্দুল খালেক (৪২), শুক্কুর আলীর ছেলে আলতাব হোসেন (৪২)।

ভুক্ত‌ভো‌গী ওই ছাত্রী জানান, সোমবার (১৯ অ‌ক্টোবর) সন্ধ্যার দি‌কে উপজেলার নুটুরচর এলাকায় বাজার থেকে বাড়ি ফেরার পথে মির্জাপুর ইউ‌নিয়‌নের পূর্বমোহনপুর ও নুটুর চর এলাকার একটি ব্রিজের কাছে পৌঁছালে পার্শ্ববতী কাগুজীআটা গ্রামের শফিকুল, এনামুল, খালেদ, জালাল ও আলতাফ তার পথরোধ করে। পরে তার মুখ চেপে ধরে পা‌শে থাকা একটি নৌকায় তুলে নি‌য়ে একটি চরের ভেতর পরিত্যক্ত একটি বাড়িতে যায়। পরে কাগুজীআটা গ্রামের ওই বাড়িতে তাকে রাতভর ধর্ষণ করে তারা। ভোরে নদীর পাড়ে ফেলে রেখে যায়।

এ‌দিকে অসুস্থ অবস্থায় ওই ছাত্রী বাড়িতে ফিরে বিষয়টি তার পরিবারকে জানা‌য়। পরে তার পরিবার তাকে দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চি‌কিৎসক মো. কামরুজ্জামান বলেন, 'ওই ছাত্রী‌কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে শরী‌রের বিভিন্ন স্থানে আঘাতের আলামত পাওয়া গে‌ছে।'

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, 'তার পরিবার যেভাবে অভিযোগ দেবে, সেভাবেই মামলা হবে। এই ঘটনায় যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।'



 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম