‘ধর্মঘটের দায় যতটা না সরকারের, তার চেয়ে বেশি নৌযান মালিকদের’

গোপালগঞ্জ প্রতিনিধি
২০ অক্টোবর ২০২০, ১৭:৫০আপডেট : ২০ অক্টোবর ২০২০, ১৭:৫৬

 

 

 সারাদেশে ১১ দফা দাবিতে ধর্মঘটন পালন করছেন নৌযান শ্রমিকরা। তবে এই আন্দোলনের জন্য নৌযান মালিকরা দায়ী বলে অভিযোগ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান। তিনি বলেন, লাইটার জাহাজ শ্রমিকদের ন্যায্য মজুরি ও অন্যান্য দাবি পূরণ হচ্ছে না বলেই তারা ধর্মঘটের ডাক দিয়েছে। সরকারে দায়িত্ব আলাপ আলোচনা করে সমাধান করা। এ ধর্মঘটের দায় যতটা না সরকারের, তার চেয়ে বেশি নৌযান মালিকদের।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

এসময় রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘বিএনপি এখন একটি কুঁজোর দলে পরিণত হয়েছে। তারা আন্দোলন আন্দোলন বলে, কিন্তু আন্দোলন আর করতে পারে না। বিভিন্ন আন্দোলনের ওপর ভর করে তারা সরকারের পতন ঘটাতে চায়।’

শাজাহান খান আরও বলেন, ঢাকা-১৮ আসনের উপনির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই নানা রকমের কৌশল অবলম্বর করেছে বিএনপি। মানুষ তাদেরকে ভোট দেয় না, কারণ তারা মানুষ পুড়িয়ে হত্যা করে, পেট্রোল বোম মারে।

 তিনি আরও বলেন, এ সরকার জনগণের রায়ের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে। কারও দয়ায় সরকার আসে না। সরকার তার নিজস্ব গতিতেই পরিচালিত হয়। শেখ হাসিনা মুক্তিযুদ্ধের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করছেন বলেই সরকার দীর্ঘ সময় অতিক্রম করছে।

এর আগে, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খানকে সঙ্গে নিয়ে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ঢাকা মহানগর কমিটির নেতারা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন নেতাকর্মীরা। এসময় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ঢাকা মহানগর কমিটি ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

/টিটি/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম