ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেলের ৩ আরোহীর

হবিগঞ্জ প্রতিনিধি
২০ অক্টোবর ২০২০, ২১:০১আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২১:০৫

 ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলো মাধবপুর উপজেলার শাহপুর গ্রামের রশিদ মিয়ার ছেলে মাসুক মিয়া (২৮), একই গ্রামের কাজী ফরিদ মিয়ার ছেলে কাজী নুরুল হক (২৮) ও সুর রহমানের ছেলে আব্দুল মান্নান (৩০।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে মহাসড়কের মাধবপুর উপজেলার মীরনগর এলাকায় এ ঘটনা ঘটে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে শাহপুর থেকে একটি মোটরসাইকেলে করে তিন জন মাধবপুর যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে মাধবপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক