চাঁদপুরের এক উপজেলা, পাঁচ ইউপিতে আ.লীগ প্রার্থীর জয়

চাঁদপুর প্রতিনিধি
২০ অক্টোবর ২০২০, ২৩:২৬আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২৩:৩০




মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান, সাচার ইউপি চেয়ারম্যান মনির হোসেন, গোহাট উত্তরের কবির হোসেন, জহিরাবাদের সেলিম মিয়া, সুলতানাবাদের হাবিবা ইসলাম চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা এবং জেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়ী হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ।

বেসরকারিভাবে ঘোষিত ফল অনুযায়ী, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির আহমেদ। নৌকা প্রতীকে তিনি এক লাখ চার হাজার ৪২৭ ভোট পান। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত এম এ শুক্কুর পাটোয়ারী ধানের শীষ প্রতীকে পেয়েছেন দুই হাজার ৮১০ ভোট। যদিও ভোটের দু’দিন আগেই বিএনপি প্রার্থী নির্বাচন বয়কটের ঘোষণা দেন।

এছাড়া কচুয়া উপজেলার সাচার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মনির হোসেন, গোহট উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. কবির হোসেন, মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিম মিয়া, সুলতানাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাড. হাবিবা ইসলাম শিফাত (নৌকা), শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. রুহুল আমীন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান, সাচার ইউপি চেয়ারম্যান মনির হোসেন, গোহাট উত্তরের কবির হোসেন, জহিরাবাদের সেলিম মিয়া, সুলতানাবাদের হাবিবা ইসলাম।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি