শ্রীমঙ্গলে খ্রিস্টান উপাসনালয়ে অগ্নিকাণ্ড

শ্রীমঙ্গল প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০১৫, ১৮:০১আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ১৮:০৬

অগ্নিকাণ্ড

মৌলভাবাজারের শ্রীমঙ্গল উপজেলায় খ্রিস্টান ধর্মপল্লীর আওতাধীন একটি উপাসনালয় ও শিক্ষাকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২৭ ডিসেম্বর) ভোরে কালাপুর ইউনিয়নের মাজডিহি চা বাগানের গারো লাইনে এ ঘটনা ঘটে। শ্রীমঙ্গল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।  

চার্চের ব্যবস্থাপক ডোমিনিখ সরকার জানান, রাতের কোনও এক সময়ে মোমবাতির আগুন থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে। অগ্নিকাণ্ডে ধর্মীয় বই, আসবাবপত্রসহ মা মেরির একটি মূর্তিও পুড়ে গেছে বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে ডোমিনিখ বলেন, এটি কোনও সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা হতে পারে বলে তিনি মনে করেন না।

শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রণবীর কুমার দেব জানান, পরিষদের তহবিল থেকে এক সপ্তাহের মধ্যে ঘরটি সংস্কার করে দেওয়া হবে। পুড়ে যাওয়া আসবাবপত্রও আবার তৈরি করার ব্যবস্থা তিনি নেবেন।  

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান