অবৈধভাবে দেশে প্রবেশের দায়ে ১০ জন আটক

ঝিনাইদহ প্রতিনিধি
২১ অক্টোবর ২০২০, ১৬:২৩আপডেট : ২১ অক্টোবর ২০২০, ১৭:০০

অবৈধভাবে দেশে প্রবেশের দায়ে ১০ জন আটক ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ১০ জনকে আটক করেছে বিজিবি। বুধবার (২১ অক্টোবর) ভোরে উপজেলার শ্যামকুড় ও যাদবপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা ভারত থেকে প্রবেশ করলেও নিজেদের বাংলাদেশি বলে দাবি করেছে।

বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সংবাদে পেয়ে শ্যামকুড় ও যাদবপুর সীমান্তে অভিযান চালায় বিজিবি। অভিযানকালে ওই এলাকা থেকে ১০ জনকে আটক করা হয়। আটকৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৪ জন নারী ও একটি শিশু রয়েছে। তারা নিজেদের বাংলাদেশি দাবি করেছে। অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে মহেশপুর থানায় পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম