দুর্গা পূজায় বেনাপোল স্থলবন্দর চার দিন বন্ধ থাকবে

বেনাপোল প্রতিনিধি
২১ অক্টোবর ২০২০, ১৯:৫৮আপডেট : ২১ অক্টোবর ২০২০, ২০:০৩

দুর্গা পূজায় বেনাপোল স্থলবন্দর চার দিন বন্ধ থাকবে দুর্গা পূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে চার দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। এ সময় ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে দেশের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। পূজার ছুটির কারণে অনেক শিল্পপ্রতিষ্ঠানে কাঁচামালের সংকট দেখা দিতে পারে। তবে এ ছুটিতে বেনাপোল কাস্টম হাউস, বন্দরে পণ্য খালাস প্রক্রিয়া এবং বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।

ভারতের পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, দুর্গা পূজা উপলক্ষে ভারতে ২৩ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। এ সময়ে পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে আবারও আমদানি-রফতানি বাণিজ্য চালু হবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, পেট্রাপোল বন্দর দিয়ে দুর্গা পূজা ও বাংলাদেশে সাপ্তাহিক ছুটির কারণে টানা চার দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে বলে ওপারের সিঅ্যান্ডএফ থেকে পত্র দিয়ে আমাদের জানানো হয়েছে।

বেনাপোল কাস্টম চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান মামুন বলেন, ওপারে দুর্গা পূজার ছুটি থাকায় ২৩ অক্টোবর সকাল থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে ওপারের কাস্টম কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ এজেন্টরা আমাদেরকে চিঠি দিয়ে জানিয়েছেন। আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দরে লোড-আনলোড ও কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে। ২৭ অক্টোবর সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি শুরু হবে বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম