ট্রাক ও লরি চাপায় নিহত ২

কুমিল্লা প্রতিনিধি
২২ অক্টোবর ২০২০, ০৮:৪৯আপডেট : ২২ অক্টোবর ২০২০, ০৯:২৪

পিলারসহ ঠেলাগাড়িটিকে চাপা দেয় ট্রাক কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নাজিরাবাজার ও পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় পৃথক দুর্ঘটনায় পল্লী বিদ্যুতের এক শ্রমিকসহ দুজন নিহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) মহাসড়কের পৃথক স্থানে দুর্ঘটনা দুটি ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়েত হোসেন জানান, বুধবার সন্ধ্যায় বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের নাজিরাবাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বৈদ্যুতিক খুঁটি বসানোর জন্য কয়েকজন শ্রমিক একটি ঠেলাগাড়ি যোগে বৈদ্যুতিক খুঁটি নিয়ে সড়ক পারাপার হচ্ছিলেন। সে সময় দ্রুতগামী একটি ট্রাক পিলারসহ ঠেলাগাড়িটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহিদুল (২৬) নামে এক শ্রমিক নিহত হন। গুরুতর আহত হন আরও দুজন। আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। এ সময় পথচারীরা চালকসহ ট্রাকটি আটক করে। আহতদের চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, একই দিন সকালে কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ইউটার্ন নিতে গিয়ে লরির চাপায় হুমায়ুন কবীর (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। নিহত হুমায়ুন কবিরের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তিনি পরিবারসহ কুমিল্লায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত রিকশাটি উদ্ধার করে এবং নিহত ব্যক্তির লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম