বগুড়ায় দুই স্কুলছাত্রীকে অপহরণের পর একজনকে ধর্ষণ, গ্রেফতার ৩

বগুড়া প্রতিনিধি
২২ অক্টোবর ২০২০, ২০:৩৬আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২১:০৪

 বগুড়ার সারিয়াকান্দি থেকে সপ্তম শ্রেণির দুই ছাত্রীকে অপহরণের পর একজনকে ধর্ষণের অভিযোগ উঠেছে। র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির সদস্যরা বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে শহরের পৌর পার্ক এলাকা থেকে দুই ছাত্রীকে উদ্ধার এবং অপহরণের জড়িত এক নারীসহ তিন জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতার আসামিরা হলো বগুড়া শহরের চকসুত্রাপুর কুলিপাড়ার মৃত শামসুল শেখ ভোলার ছেলে শাকিল শেখ (২৪), নন্দীগ্রামের নিমাইদীঘি গ্রামের হবিবর রহমানের ছেলে আবু হানিফ (২৬) ও সারিয়াকান্দির জোড়গাছা গ্রামের শামসুল প্রামানিকের মেয়ে জান্নাতুল ফেরদৌস জান্নাত ওরফে হেলেনা (১৭)।

র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান ও অন্যরা জানান, জান্নাতুল ফেরদৌস জান্নাত ওরফে হেলেনা গত ২০ অক্টোবর তার গ্রামের সপ্তম শ্রেণির দুই ছাত্রীকে (১৩) বাড়ি থেকে অপহরণ করে। তারা বাড়িতে না ফেরার পরিবার থেকে সারিয়াকান্দি থানায় জিডি করা হয়।

গোয়েন্দা তথ্যে ভিত্তিতে র‌্যাবের একটি দল বৃহস্পতিবার বিকালে বগুড়া শহরের পৌর পার্ক এলাকা থেকে দুই ছাত্রীকে উদ্ধার ও তিন জনকে গ্রেফতার করে।

ভিকটিমদের উদ্ধৃতি দিয়ে সহকারী পুলিশ সুপার এরশাদুর রহমান জানান, হেলেনার মাধ্যমে ১৩ ও ১৪ বছরের দুই স্কুলছাত্রীকে অপহরণ করা হয়। তাদের মোটা অঙ্কের টাকার বিনিময়ে দেহ ব্যবসার প্রস্তাব দেওয়া হয়। ব্যর্থ হয়ে হেলেনা ওই ছাত্রীদের শাকিল শেখের হাতে তুলে দেয়। শাকিল তাদের দুই রাত আটকে রেখে এক ছাত্রীকে ধর্ষণ করে। এ বিষয়ে এক ছাত্রীর বাবা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের