আগুনমুখা নদীতে স্পিডবোট ডুবে ৫ যাত্রী নিখোঁজ

পটুয়াখালী প্রতিনিধি
২২ অক্টোবর ২০২০, ২১:২১আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২২:২৩

স্পিডবটে যাত্রা (ফাইল ছবি)

পটুয়াখালীর আগুনমুখা নদীতে স্পিডবোট ডুবে পাঁচ যাত্রী নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাঙ্গাবালী উপজেলা কোরালিয়া প্রান্ত থেকে গালাচিপা উপজেলার পানপট্টি প্রান্তে আসার সময় ঝড়ের সময় ঢেউয়ের তোড়ে তলা ফেটে ১৮ যাত্রী নিয়ে স্পিডবোটটি ডুবে যায়। এতে ১৩ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও পাঁচ জন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ ব্যক্তিরা হলো রাঙ্গাবালী থানার পুলিশ সদস্য মো. মহিবুল্লাহ (৪৫), বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। পটুয়াখালী আসা ব্যাংকের পরিদর্শক মো. মোস্তাফিজ (৩৫), কবির হোসেন (২৮), দিনমজুর হাসান (৩৫) ও ইমরান (৩৪)। পুলিশ ও উপজেলা প্রশাসন উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

পলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, স্পিডবোট ডুবির ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দলের সদস্যরা গেছেন। কতজন যাত্রী নিখোঁজ রয়েছেন এবং কতজন যাত্রী উদ্ধার হয়েছেন তা এখনও সঠিক করে বলা যাচ্ছে না।

নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে পুলিশ ও কোস্টগার্ডসহ অভিযান অব্যাহত আছে বলে জানান রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী