অবশেষে চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০২ মে ২০২৪, ১১:৩৭আপডেট : ০২ মে ২০২৪, ১১:৩৭

দীর্ঘ তাপপ্রবাহের পর অবশেষে বন্দর নগরী চট্টগ্রামে স্বস্তির বৃষ্টির দেখা মিলেছে। বৃহস্পতিবার (২ মে) ভোররাত থেকে সকাল ১০টা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়েছে।

চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুল বারেক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৃহস্পতিবার ভোররাত থেকে চট্টগ্রামে দুই দফা বৃষ্টি হয়েছে। এর মধ্যে ভোররাত ৩টার দিকে প্রথম দফায় বৃষ্টিপাত হয়। তখন বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১ মিলিমিটার। এরপর ভোর থেকে চট্টগ্রামে দ্বিতীয় দফায় বৃষ্টিপাত হয়। সকাল ১০টা পর্যন্ত এ বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৭ মিলিমিটার।’

টানা প্রচণ্ড গরমের পর বৃষ্টি হওয়ায় জনমনে স্বস্তি দেখা দিয়েছে।

রাউজান উপজেলার বাসিন্দা কৃষক মো. ইয়াসিন বলেন, ‘দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে ক্ষেত-ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গরমে পানির অভাবে অনেক সবজির চাষাবাদ নষ্ট হয়েছে। অবশেষে আজ বৃষ্টির দেখা মিলেছে। বৃষ্টি অল্প হলেও গরমের তাপ কিছুটা কেটে গেছে। এতে জনমনে স্বস্তি ফিরেছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
৩৫ জেলায় তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ
তাপপ্রবাহে সুস্থ থাকতে করণীয়
জুনজুড়ে তাপপ্রবাহের শঙ্কা, প্রথমার্ধেই সারাদেশে ছড়িয়ে পড়তে পারে মৌসুমি বায়ু
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম