লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় জেলা ছাত্রলীগ সভাপতির মা নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি
২২ অক্টোবর ২০২০, ২৩:৪৯আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ০৩:০৪

লক্ষ্মীপুর  
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় সহিদা বেগম (৫৫) নামে এক নারী গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাৎ হোসেন শরীফের মা। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যার দিকে শহরের ঝুমুর সিনেমা হল এলাকার ময়দার মিল নামকস্থানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন সহিদা বেগম।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর ওয়েল কেয়ার হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসার শেষে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেলা ছাত্রলীগের সভাপতির মায়ের মৃত্যুতে শোকাবহ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা যুবলীগের সভাপতি  এ কে এম সালাহ উদ্দিন টিপু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী