৩৫ দিন পর কবর থেকে ওঠানো হলো গৃহবধূর লাশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২০, ০৫:১৩আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ০৫:১৪

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দরে মৃত্যুর এক মাস ৫ দিন পর কবর থেকে রোজিনা আক্তার রোজি (৩৩) নামে এক গৃহবধূর লাশ উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য উপজেলার কল্যান্দি কবরস্থান থেকে গৃহবধূর লাশ উত্তোলন করে পুলিশ। বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা সুলতানার উপস্থিতিতে এ লাশ উত্তোলন করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় এ বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
নিহতের বড় ভাই মাসুদ জানান, বোন রোজিনাকে উপজেলার রাজবাড়ি এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে মুরাদের সঙ্গে বিয়ে দেন। তাদের একটি সন্তান রয়েছে। এক মাস ৫ দিন আগে গত ১৬ সেপ্টেম্বর তার বোন মারা যায়। বোন স্ট্রোক করে মারা গেছে বলে ভগ্নিপতি জানায়। স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে তখন বোনকে কল্যান্দি কবরস্থানে দাফন করা হয়। পরে তারা জানতে পারেন, নির্যাতন করে রোজিনাকে মেরে ফেলা হয়েছে। মৃত্যুর এক সপ্তাহ পর নির্যাতন করে মেরে ফেলার অভিযোগ এনে আদালতে মামলা করেন তিনি। আদালত পিবিআইকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। আদালতের নির্দেশে বৃহস্পতিবার রোজিনার লাশ কবর থেকে উত্তোলন করে পুলিশ।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান