লবণ মাঠে মিললো ৫০ হাজার ইয়াবা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২০, ১৩:৫২আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ১৩:৫৩

নাফ নদীর তীরে বিজিবির টহল (ছবি: সংগৃহীত) কক্সবাজারের টেকনাফে একটি লবণের মাঠ থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। আজ শনিবার (২৪ অক্টোবর) ভোর রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ছুরিখাল এলাকার লবণ মাঠ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল হাসান খান।

বিজিবি’র এই অধিনায়ক জানান, মিয়ানমার থেকে একটি মাদকের চালান পাচারের সংবাদ পেয়ে ভোররাতে লেদা বিওপি’র জওয়ানরা নাফনদীর কিনারায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর নাফ নদী থেকে কয়েক ব্যক্তি ছ্যুরিখাল এলাকার লবণ মাঠ দিয়ে লোকালয়ের দিকে যাওয়ার পথে বিজিবি জওয়ানরা ধাওয়া করে। ধাওয়ার মুখে পাচারকারীরা লোকালয়ে লুকিয়ে গেলে কাউকে আটক করতে পারেনি। এসময় পাচারকারীদের ফেলে যাওয়া একটি ব্যাগ উদ্ধার করে তার মধ্যে পাওয়া ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবা পরবর্তীতে নষ্ট করার জন্য ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবির এই কর্মকর্তা।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম