কাল ফিরবেন সেন্টমার্টিনে আটকে পড়া ৪শ’ পর্যটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২০, ২০:৪৩আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ২১:১৭

সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ (ফাইল ছবি)

বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে বেড়াতে এসে চার শতাধিক পর্যটক তিন দিন ধরে দ্বীপে আটকে পড়ছেন। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় আগামীকাল রবিবার (২৫ অক্টোবর) বিকেলে সেন্টমার্টিন থেকে  এসব পর্যটক ফিরে যাওয়ার অনুমতি পেয়েছেন। গত বুধবার কক্সবাজারের পর্যটকবাহী জাহাজ ও নৌযানে ভ্রমণে এসে তারা সেখানে আটকে পড়েন। অন্যদিকে, নৌযান চলাচল বন্ধ থাকায় টেকনাফে আটকে পড়েন দ্বীপের দেড়শ’ মানুষ।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ'র চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক নয়ন শীল বলেন, ‘আবহাওয়া স্বাভাবিক হওয়ায় নৌপথে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। কাল পরিস্থিত ভালো থাকলে কক্সবাজার থেকে পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনে যেতে পারবে। এই জাহাজে করে দ্বীপে আটকা পড়া পর্যটকরা ফিরবেন।’

কক্সবাজার আবহাওয়া অফিস বলছে, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় কক্সবাজারের উপকূলে ৩ নম্বর স্থানীয় সর্তক সংকেত নামিয়ে নেওয়া হয়েছে। নাফ নদী ও সমুদ্র শান্ত আছে। ফলে মাছ ধরার ট্রলারসহ সব ধরনের নৌযানকে চলাচল করতে বলা হয়েছে।

দ্বীপের বাসিন্দা নুর মুহাম্মদ বলেন, তিন দিন ধরে দ্বীপে আটকে পড়া পর্যটকরা নিরাপদে আছেন। তবে অনেকে টাকা সংকটে আছে। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় কাল (রবিবার) থেকে পর্যটকবাহী জাহাজসহ নৌযান চলাচল করলে পর্যটকরা ফিরে যেতে পারবেন।

এ প্রসঙ্গে সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর আহমেদ বলেন, ‘আটকে পড়া পর্যটকদের নিয়ে যাওয়ার জন্য কক্সবাজার থেকে পর্যটকবাহী জাহাজ আসার কথা রয়েছে। রবিবার বিকেলে সেন্টমার্টিন ত্যাগ করবেন তারা। এদিকে টেকনাফে আটকে পড়া দ্বীপের বাসিন্দারাও ফিরে আসতে পারবেন।’ 

এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মো. সাইফুল ইসলাম বলেন, ফের জাহাজ চলাচল শুরু হলে দ্বীপে আটকে পড়া পর্যটকদের ফেরত আনা হবে।’ 

পর্যটকবাহী কর্ণফুলী এক্সপ্রেস জাহাজের কক্সবাজারের ব্যবস্থাপক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‘বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় রবিবার পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিন যাবে। ফেরার পথে দ্বীপে আটকা পড়া পর্যটদের নিয়ে আসা হবে।’

সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (উপপরিদর্শক) মো. তারেক মাহামুদ বলেন, ‘বেড়াতে এসে দ্বীপে আটকে পড়া পর্যটকদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে। দ্বীপে তারা নিরাপদে আছেন। তবে এখন পর্যন্ত পর্যটকদের কাছ থেকে কোনও অভিযোগ আসেনি।’

 

/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম