কালিয়ায় ১৪৪ ধারা

নড়াইল প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২০, ১৬:২৮আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১৬:৩১

নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপ একই সময়ে একই স্থানে সমাবেশের ডাক দেওয়ায় মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুদা জানান, শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপজেলা শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এসময় কোনও মিছিল, লোক সমাগম ও সভা-সমাবেশ করা যাবে না।

সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর সন্ধ্যায় জেলা ছাত্রলীগের পক্ষ থেকে নড়াইলের কালিয়া উপজেলা ও পৌর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার পর থেকে পদবঞ্চিত নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে পরের দিন উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। তারা নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে পাল্টা কমিটি দেয়। এরপর দুই গ্রুপের নেতাকর্মীরা মঙ্গলবার বিকাল ৩টার দিকে একই সময় ও একই স্থানে পাল্টাপাল্টি বিজয় মিছিলের ডাক দেয়।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম বলেন, তাদের (পদবঞ্চিত) কমিটি ঘোষণার অধিকার নেই। জেলা ছাত্রলীগের পক্ষ থেকে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য এফ এম সোহাগকে কালিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও রাইসুল ইসলাম পান্নুকে সাধারণ সম্পাদক এবং এম এম তানবীরুল ইসলামকে কালিয়া পৌর ছাত্রলীগের সভাপতি ও প্রশান্ত কুমার দাসকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম