যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২০, ১৭:৩০আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১৭:৩৩

লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে মো. সোহেল (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া জানান, মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার রাতে সদর উপজেলার চর রমণীমোহন ইউনিয়নের মোহন ডাক্তারের বাড়ির সামনে তার উপর বখাটেরা হামলা করে বলে অভিযোগ করেন পরিবার।

নিহত সোহেল ওই এলাকার মো. স্বপনের ছেলে এবং পেশায় জেলে বলে জানা গেছে।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, গত রবিবার রাতে স্থানীয় একটি বিয়েবাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোহেলের সঙ্গে একই এলাকার বখাটে যুবক সুমন, দিদার ও জুয়েলের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে সোমবার রাত ৯টায় স্থানীয় মজু চৌধুরীর হাট এলাকা থেকে বাড়ি ফেরার পথে সোহেলের ওপর তারা হামলা চালায়। সে সময় বখাটেরা লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করলে শরীরের বিভিন্ন অংশ আঘাত পেয়ে গুরুতর আহত হন সোহেল। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর তার অবস্থার অবনতি হলে চিকিৎসক ঢাকায় পাঠান। পরে ঢাকায় নেওয়ার পথে ভোর রাতে তিনি মারা যায়।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া জানান, যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম