সাভারে শিশু ধর্ষণ মামলায় বাসচালক গ্রেফতার

সাভার প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২০, ১৭:৩১আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১৮:৩১

ধর্ষণ মামলায় গ্রেফতার বাসচালক নিজামুদ্দিন সাভারে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গাড়িচালক নিজামুদ্দিন সরদার মিজানকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৪) সদস্যরা। র‌্যাব-৪-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার অনু মং বুধবার (২৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাতে ধামরাই এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান তিনি। মিজানের বাড়ি বরিশাল জেলায়।

র‌্যাব সূত্র জানায়, গত ২১ অক্টোবর ভোরে প্রতিবেশীর বাড়ির একটি কক্ষে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে নিজামুদ্দিন। পরে তাকে হত্যার ভয় দেখিয়ে ওই কক্ষে আটকে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে চাবি বাড়ির মালিকের ছেলের কাছে দিয়ে পালিয়ে যায় নিজাম। স্থানীয়রা খোঁজ করে ওই বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে।

এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে বাসচালক নিজামুদ্দিনকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। এরপর থেকেই বাসচালক পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব-৪ সহকারী পুলিশ সুপার উনু মং বলেন, বুধবার সকালে শিশু ধর্ষণ মামলার আসামিকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়। এছাড়া গ্রেফতার চালক প্রাথমিকভাবে ধর্ষণের কথা স্বীকার করেছে বলেও জানান তিনি ।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম