মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২০, ১৫:৩৮আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ১৫:৪৩

নেত্রকোনা

নেত্রকোনায় সৎ-মেয়েকে (১৩) ধর্ষণ চেষ্টার অভিযোগে রাসেল মিয়া (৩২) নামের একজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে নেত্রকোনা মডেল থানা পুলিশ শহরের একটি এলাকা থেকে তাকে আটক করে। পরে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অভিযুক্ত রাসেল মিয়া মানিকগঞ্জ জেলা শহরের বাসিন্দা। গত ৯ বছর ধরে তিনি নেত্রকোনা শহরে বসবাস করেন।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাসেল মিয়া গত ৯ বছর আগে নেত্রকোনা শহরের এক নারীকে বিয়ে করেন। ওই নারীর আগের স্বামীর একটি মেয়ে সন্তান রয়েছে। মেয়েটি বর্তমানে একটি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ালেখা করে। গতকাল বুধবার রাসেল মিয়া ওই মেয়েটিকে তাদের থাকার ঘরেই ধর্ষণের চেষ্টা চালান। এসময় রাসেলের স্ত্রী বাসায় ছিলেন না। মেয়েটির ডাকে স্থানীয়রা ছুটে এসে রাসেলকে আটক করে। পরে খবর দিলে পুলিশ এলে তাদের কাছে রাসেলকে হস্তান্তর করা হয়। এই ঘটনায় মেয়েটি ওই রাতেই বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে রাসেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, অভিযুক্ত রাসেলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম