হত্যা মামলার ২১ বছর পর ৬ জনের যাবজ্জীবন

টাঙ্গাইল প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২০, ১৮:১৩আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ১৮:১৩

টাঙ্গাইল

টাঙ্গাইলে হত্যা মামলায় ২১ বছর পর ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই ঘটনায় আরও ৬ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাউদ হাসান এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এস আকবর আলী খান এই তথ্যটি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার রশিদপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল কাদের, মৃত ইনছান খার ছেলে চাঁন খা, মৃত নুরু মণ্ডলের ছেলে শহীদ, নেদু হাজীর ছেলে ওয়াজেদ, মৃত জুরান মণ্ডলের ছেলে আবুল ও রুপচান।

বেকসুর খালাসপ্রাপ্তরা হচ্ছেন- রশিদপুর গ্রামের নেদু হাজীর ছেলে সাইদ, মিণ্টু, সাধু, নুরু মণ্ডলের ছেলে রহিজ উদ্দিন, ওসমান বেপাড়ীর ছেলে আজিজ ও ডুবাইল গ্রামের হামেদ আলীর ছেলে টেরু চান।

এস আকবর আলী খান জানান, ১৯৯৮ সালের ২২ নভেম্বর রাত ১০টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে সদর উপজেলার রশিদপুর গ্রামের মৃত মোঘল খানের ছেলে বাহাদুর খানকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরের দিন নিহতের ভাই আব্দুল কদ্দুস বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর ১৯৯৯ সালের ৯ আগস্ট ১২ জনের নামে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। পরে বৃহস্পতিবার হত্যা মামলার ২১ বছর পর ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এই ঘটনায় বাকি ৬ জনকে বেকুসুর খালাস দেওয়া হয়েছে। এছাড়াও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের ২০ হাজার টাকা করে আর্থিক জরিমানা এবং তা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম