গোপালগঞ্জে বসেছে লক্ষ্মী প্রতিমার হাট

মোজাম্মেল হোসেন মুন্না, গোপালগঞ্জ
২৯ অক্টোবর ২০২০, ১৮:২৬আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ১৮:২৭

গোপালগঞ্জে লক্ষ্মী প্রতিমার হাট হিন্দু ধর্মমতে, ধন-সম্পদের দেবী হলো লক্ষ্মী। গোপালগঞ্জের হিন্দু সম্প্রদায়ের হাজারও মানুষ প্রতিবছরের মতো এবারও পঞ্চমী তিথিতে লক্ষ্মী দেবীর আরাধনা করবেন।

জেলা শহরের গোহাটা সার্বজনীন কালিবাড়িসহ প্রায় দুই শতাধিক স্থানে বসেছে ললক্ষ্মী প্রতিমার হাট। কেউ কেউ বাড়ি বাড়ি গিয়ে মূর্তি বেচাকেনা করছেন। যে যার পছন্দ অনুযায়ী সাধ্যমতো প্রতিমা কিনছেন।

গোপালগঞ্জে লক্ষ্মী প্রতিমার হাট ছোট প্রতিমা বিক্রি হচ্ছে ৫০-১৫০ টাকা। বড় প্রতিমা মূল্য ২০০-১৫০০ টাকা পর্যন্ত। পাশাপাশি পূজার উপকরণ হিসেবে বিক্রি হচ্ছে নলডুগলি লতা, কলা গাছ, হলুদ গাছ, পদ্মফুল ও শোলার মালা।

গোপালগঞ্জে লক্ষ্মী প্রতিমার হাট শুধু শহর নয়; গ্রাম, পাড়া ও মহল্লার হাজার হাজার হিন্দু বাড়িতে মন্ডপ তৈরি করে এই পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিটি মন্ডপের জন্য একটি করে লক্ষ্মীমূর্তি স্থাপন করা হয়।

আগামীকাল (৩০ অক্টোবর) বিকাল ৫টা ৪৯ মিনিট থেকে পূজা শুরু হয়ে চলবে পরদিন বিকাল পর্যন্ত।

/জেএইচ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম