কৃষককে তুলে নিয়ে নির্যাতন, সাঁথিয়া যুবলীগ সভাপতিকে দল থেকে অব্যাহতি

পাবনা প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২০, ১৮:৩৭আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ১৮:৪১





সাঁথিয়া উপজেলা যুবলীগ সভাপতি আশরাফুজ্জামান টুটুল কৃষককে অপহরণের পর নির্যাতনের দায়ে পাবনার সাঁথিয়া উপজেলার যুবলীগ সভাপতি আশরাফুজ্জামান টুটুলকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী ও সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকা এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের নির্দেশে পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

অব্যাহতি পাওয়া সাঁথিয়া উপজেলা যুবলীগ সভাপতি আশরাফুজ্জামান টুটুল সম্প্রতি হারিয়াকাহন গ্রামের সোনাই বিলের পানিতে মাছ ধরার অপরাধে এক কৃষককে অপহরণের পর নির্যাতন করেন বলে অভিযোগ উঠে। এ নিয়ে বাংলা ট্রিবিউনসহ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে দল এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানান জেলা যুবলীগের আহ্বাক সনি বিশ্বাস।

নির্যাতনের শিকার কৃষক মাসুদ রানা বলেন, ঘটনার পর হাসপাতালে ভর্তি হই। কিছুটা সুস্থ হলে থানায় গিয়ে লিখিত অভিযোগ দিলেও তা মামলা হিসেবে নথিভুক্ত করেনি। উল্টো আমাদের বিষয়টি সমঝোতা করতে নানাভাবে চাপ প্রয়োগ করা হয়। টুটুলের অব্যাহতির খবরে যতটা আনন্দ, ততটা ভয়ও কাজ করছে। আবার কখন তুলে নিয়ে না নির্যাতন করে। এ বিষয়ে তারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।



/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম