পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, অভিযুক্তকে আটক করেছে পুলিশ

হিলি প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২০, ২১:৪৬আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ২১:৪৮

দিনাজপুর দিনাজপুরের নবাবগঞ্জে ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে রবিউল ইসলাম (১৯) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে অভিযুক্তকে দিনাজপুর আদালতে এবং ওই শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বুধবার রাত সাড়ে ৮টার সময় ওই শিক্ষার্থীর বাড়ি থেকে রবিউলকে আটক করে পুলিশ। আটক রবিউল ইসলাম জয়পুরহাট জেলার বুলপাড়া গ্রামের মুন্না হেসেনের ছেলে।

নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) শামসুল আলম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলা সদরের ৫ম শ্রেণির (১৪) শিক্ষার্থীর সঙ্গে মোবাইলফোনে অভিযুক্ত রবিউলের পরিচয় হয়। পরে তা প্রেমের সম্পর্কে গড়ায়। এক পর্যায়ে রবিউল ওই শিক্ষার্থীর সঙ্গে নবাবগঞ্জে তার বাড়িতে দেখা করতে আসে। এসময় ওই শিক্ষার্থীর বাড়িতে কেউ না থাকার সুযোগে রবিউল শিক্ষার্থীকে ধর্ষণ করে। এসময় শিক্ষার্থীর মা বাড়িতে ঘটনাটি দেখে ফেললে স্থানীয়দের সহায়তায় হাতে নাতে রবিউলকে ধরে ফেলে।

পরে রাতে শিক্ষার্থীর মা বাদী হয়ে নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি