ফেনীতে যুবক গ্রেফতার

ফেনী প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২০, ১৮:২৪আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ১৮:৩১

ফেনী সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মোহাম্মদ (সা.) ও তাঁর স্ত্রী আয়েশা সিদ্দীকাকে (রা.) নিয়ে কটূক্তির অভিযোগে ফেনীতে মিঠুন দে (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ। আদালত শুনানির জন্য তারিখ নির্ধারণ করে মিঠুন দেকে কারাগারে পাঠান। এর আগে বৃহস্পতিবার রাতে ওই যুবককে আটক করা হয়। 

ফেনী মডেল থানার ওসি আলমগীর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের ফজল উদ্দিন কারী বাড়ির আশেক এলাহীর ছেলে ছানা উল্লাহ বাদী হয়ে মিঠুন দের নামে থানায় ডিজিটাল আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার অভিযোগ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি ফেনী শহরের মিঠুন দে তার ব্যবহৃত ফেসবুক আইডিতে ইসলাম, মহানবী (সা.), আয়েশা সিদ্দীকা (রা.), আলেম ওলামা ও পর্দার বিষয়ে কটূক্তিমূলক পোস্ট করেন।

তবে গ্রেফতার মিঠুন এসব অভিযোগ অস্বীকার করেছেন।

এ বিষয়ে ওসি আলমগীর হোসেন বলেন, মিঠুন দে’র করা কমেন্টের কারণে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের