শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
০১ নভেম্বর ২০২০, ২১:১৪আপডেট : ০২ নভেম্বর ২০২০, ০১:১৪

ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার আবু তালেব বগুড়ার নন্দীগ্রামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে (১০) ধর্ষণচেষ্টার অভিযোগে আবু তালেব (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির জানান, রবিবার (১ নভেম্বর) দুপুরে তালেবকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। শিশুটি একই দিন বিকালে আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির এ তথ্য জানান।

পুলিশ ও এলাকাবাসী জানান, আবু তালেব নন্দীগ্রাম উপজেলার কামুল্ল্যা চকনাথখোলা গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে। সে প্রতিবেশী শিশুটিকে শনিবার সন্ধ্যার দিকে কৌশলে বাড়ির পাশে জঙ্গলে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার করতে থাকে। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে বৃদ্ধ তালেবকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। রাতে ছাত্রীর বাবা তার বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম