সোনারগাঁওয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ নভেম্বর ২০২০, ১৯:০৬আপডেট : ০২ নভেম্বর ২০২০, ০২:০৮

গ্রেফতার

রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে সোনারগাঁও থানায় দায়ের করা সংঘবদ্ধ ধর্ষণের একটি মামলার প্রধান আসামি মো. শাহাজালাল (৩৩) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১’র নারায়ণগঞ্জ ক্যাম্পের সদস্যরা। শনিবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পরে রাত ৯টায় র‌্যাব-১১’র নারায়ণগঞ্জ ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত মো. শাহজালাল নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, গত ১৮ অক্টোবর রাতে মো. শাহাজালালসহ আরও ৩ জন সহযোগী মিলে ভিকটিমকে মোগড়াপাড়া চৌরাস্তা হতে মাইক্রোবাস যোগে অপহরণ করে নিয়ে যায়। ২০ অক্টোবর রাতে সোনারগাঁও থানার কংকা ফ্যাক্টরির সামনে ভিকটিমকে হাত, পা বাঁধা অবস্থায় মাইক্রোবাস থেকে ফেলে দেওয়া হয়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ২৩ অক্টোবর সোনারগাঁও থানায় মামলা দায়ের করা হয়। পরে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্পের সদস্যরা পলাতক আসামিদের গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন হতে ওই সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি শাহাজালালকে গ্রেফতার করা হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম