অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশু সন্তানকে হত্যা মামলার আসামির ফাঁসি কার্যকর

গাজীপুর প্রতিনিধি
০২ নভেম্বর ২০২০, ১১:২৯আপডেট : ০২ নভেম্বর ২০২০, ১২:১৯

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে অন্তঃসত্ত্বা স্ত্রী এবং শিশু সন্তানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল গফুরের (৪৭) ফাঁসি কার্যকর করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ তার ফাঁসি কার্যকর করা হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল গফুর লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দক্ষিণ চরলরেন্স এলাকার মৃত শামসুল হক বাঘার ছেলে। সে ২০০৬ সালে পাঁচ মাসের গর্ভবতী স্ত্রী এবং দুই বছরের মেয়ে শিশুকে হত্যা করে।

জেলার আবু সায়েম জানান, ২০০৬ সালের এ ঘটনায় রামগতি থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় আদালত ২০০৮ সালে আব্দুল গফুরকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এরপর আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করলেও মৃত্যুদণ্ড বহাল থাকে। পরে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করলেও তা খারিজ হয়।  পরে সব আইনি প্রক্রিয়া শেষে রবিবার রাত ১১টা ৫৫ মিনিটে আব্দুল গফুরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।  ফাঁসির পর লাশ নিহতের বড় ভাই আব্দুল ও হানিফের কাছে হস্তান্তর করা হয়েছে। সে সময় কারাগারের সিনিয়র জেল সুপার ও জেলারসহ ঊর্ধ্বতন কারা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম