হিলিতে আবারও বেড়েছে আলুর দাম

হিলি প্রতিনিধি
০২ নভেম্বর ২০২০, ২০:৫২আপডেট : ০২ নভেম্বর ২০২০, ২০:৫৫




হিলিতে আবারও বেড়েছে আলুর দাম সরকার দাম নির্ধারণ করে দিলেও হিলিতে নির্ধারিত মূল্যে আলু বিক্রি হচ্ছে না। মাঝে দর কিছুটা কমলেও সপ্তাহের ব্যবধানে আবারও দাম বাড়তে শুরু করেছে। বর্তমানে প্রতি কেজি আলু ৪০-৪২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে আলুর দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিন্ম আয়ের খেটে খাওয়া সাধারণ মানুষ।

হিলি বাজারে আলু কিনতে আসা আব্দুল করিম ও মেহেদুর ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, সরকার খুচরা পর্যায়ে আলুর দাম ৩৫ টাকা নির্ধারণ করে দিলেও হিলির কোথাও মিলছে না সেই দামে আলু। বর্তমানে গুটি জাতের আলু ও কাটিনাল জাতের আলু ৪০ থেকে ৪২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কয়েকদিন আগেও আলুর দাম কমে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা আবারও বেড়ে ৪০-৪২ টাকায় দাঁড়িয়েছে। নিত্যপ্রয়োজনীয় আলুর এমন দাম বাড়ার কারণে আমাদের মতো খেটে খাওয়া নিন্ম আয়ের সাধারণ মানুষ চরমভাবে বিপাকে পড়েছেন, ব্যয় মেটাতে গিয়ে তাদের নাভিশ্বাস উঠে গেছে। আলুর দাম বাড়ার কারণে অনেকে কেনাও কমে দিয়েছেন, আগে যেখানে এক কেজি কিনতেন এখন সেখানে হাফকেজি করে কিনছেন। কয়েকদিন কম থাকলেও আবারও আলুর দাম বাড়ছে, তাই আলুর দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা, পাশাপাশি টিসিবির মাধ্যমে আলু বিক্রির দাবিও করেছেন তারা।

হিলি বাজারের আলু বিক্রেতা নাসির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, কয়েকদিন আগে সরকার আলুর দাম নির্ধারণ করে দেওয়ায় স্টোরগুলোতে আলুর দাম কমতে শুরু করেছিল। এ কারণে একসপ্তাহ আগে আলু কম দামে বিক্রি হয়েছিল। বর্তমানে আবারও স্টোরে আলুর দাম বাড়ার কারণে খুচরা বাজারে দাম বাড়ছে। কয়েকদিন আগে পাইকারিতে ৩৪ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা ৩৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর খুচরাতে আগে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা ৪০-৪২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে আলুর দাম বাড়ার কারণে চাহিদা কমে গেছে, যে কারণে বেচাকেনাও কমে গেছে। ক্রেতারা খুব একটা আলু কিনতে চাচ্ছে না। আগে যেখানে পাঁচ কেজি কিনতো, এখন সেখানে দুই থেকে আড়াই কেজি আলু কিনছে। তবে প্রশাসন যদি স্টোরগুলোতে নজর দেয় তাহলে আলুর দাম নিয়ন্ত্রণে আসবে বলে জানান তিনি।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, বাজারে আলুর দামের ঊর্ধ্বমুখী ভাব রুখতে নির্দেশনা মোতাবেক বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা নিয়মিতভাবে বাজার মনিটরিং করছি ও মাঠ পর্যায়ে বিষয়টি পর্যবেক্ষণ অব্যাহত রেখেছি। কেউ যদি সরকারি নির্দেশনা অমান্য করে বাড়তি দামে আলু বিক্রি করে, তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম