বন্ধুর জন্মদিনে গিয়ে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

বরিশাল প্রতিনিধি
০২ নভেম্বর ২০২০, ২২:৩৯আপডেট : ০২ নভেম্বর ২০২০, ২২:৪৬

বন্ধুর জন্মদিনে গিয়ে নদীতে পড়ে কিশোর নিখোঁজ বন্ধুর জন্মদিন পালন করতে গিয়ে বরিশাল নগরীর মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন কীর্তনখোলা নদীতে পড়ে দ্বীপ ঘোষ (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটার পর ৯টা ২০মিনিটে উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস।

নিখোঁজ দ্বীপ নগরীর আমানতগঞ্জ এলাকার মিন্টু ঘোষের ছেলে।

দ্বীপের বন্ধু মো. রিয়াদ জানান, জন্মদিন পালন করতে তারা ট্রলার ভাড়া করে। সন্ধ্যায় ঘটনাস্থলে কেক কাটার পর সবাই উল্লাসে মেতে ওঠে। এ সময় দ্বীপ নদীতে পড়ে যায়। তাৎক্ষণিক আমরা দুই জন নদীতে লাফিয়ে পড়ি। কিন্তু দ্বীপের সন্ধান মেলেনি। বেশ কিছুক্ষণ খোঁজ করা হয়। দ্বীপ সাঁতার জানাতো না।

উদ্ধার অভিযানে যাওয়া ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, ট্রলার থেকে দ্বীপ নদীতে পড়ে যাওয়ার বিষয়টি জানার পর দমকল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু ঘটনাস্থলে গভীরতা বেশি এবং স্রোতের চাপ থাকায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। মঙ্গলবার সকালে ফের উদ্ধার অভিযান চালানো হবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের