ভাণ্ডারিয়ায় পৌরকর কমানোর দাবিতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি
০২ নভেম্বর ২০২০, ২২:৫২আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ০৩:৩৫

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পৌরকর কমানোর দাবিতে তিনটি সংগঠনের মানববন্ধন

পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভার কর ২৫ শতাংশ করার দাবি এবং সুবিধাবঞ্চিত পৌর নাগরিকদের মহামারি করোনা সংকটকালে ধার্যকৃত অসহনীয় কর বাতিল, ভুবনেশ্বর নদীর স্লুইচ গেট অপসারণসহ নদী খাল পরিবেশ বাঁচানোর দাবিতে সোমবার (২ নভেম্বর) সকালে মানববন্ধন করেছে ভাণ্ডারিয়া শাখা ওয়ার্কার্স পার্টি, নাগরিক অধিকার ও পৌর সংগ্রাম পরিষদ।

স্থানীয় শহীদ মিনার সড়কে বেলা ১০ টা থেকে ১১ পর্যন্ত এক ঘণ্টা মানববন্ধন করে এসব সংগঠন। এ কর্মসূচিতে বক্তব্য রাখেন  নাগরিক অধিকার ও পৌর সংগ্রাম পরিষদ এর আহ্বায়ক ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি খান মো. রুস্তুম আলী, সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল কালাম হাওলাদার, ব্যবসায়ী সামজিদ মিয়া, যুবলীগ নেতা ওয়ালিদ খান, ফাকরুল আকন। বক্তারা অনতিবিলম্বে নাগরিক সুবিধা বঞ্চিত পৌরবাসীর অসহনীয় কর মওকুফের দাবি জানান। তারা এসময় নাগরিক সুবিধা বঞ্চিত নাগরিকদের জন্য পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট সংষ্কার,পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ,সড়কবাতি ও বিশুদ্ধ পানি সরবরাহের দাবিও জানান।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম