পিডিবির ২৪ লাখ টাকার পাম্প কেনায় খরচ ৩ কোটি!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ নভেম্বর ২০২০, ২২:৫৯আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ২৩:২০




শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্র পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (পিডিবি) শিকলবাহ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ২৪ লাখ টাকার একটি পাম্প কেনায় দুই কোটি ৯৫ লাখ ৬৫ হাজার টাকা খরচের অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকাল ৪টার দিকে দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরীর (দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২) দায়ের করা মামলায় পিডিবির প্রকৌশলীসহ ছয় জনকে আসামি করা হয়েছে।

দুদকের সহকারী পরিচালক রতন কুমার দাশ এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘২০১৬ সালে চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় অবস্থিত শিকলবাহ বিদ্যুৎ কেন্দ্রের জন্য একটি পাম্প কেনা হয়। দুদক অনুসন্ধানে বের হয়ে আসে ওই পাম্পটি ক্রয়ে অভিযুক্তরা বাজারমূল্য থেকে অতিরিক্ত মূল্য দেখিয়ে দুই কোটি ৫৯ লাখ এক হাজার ৯৯৭ টাকা আত্মসাৎ করেছেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় পাম্প কেনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’

মামলার আসামিরা হলেন মেসার্স পাওয়ার টেক ইন্টারন্যাশনালের মালিক আব্দুল আলীম, শিকলবাহা ১৫০ মেগাওয়াট পিকিং বিদ্যুৎ কেন্দ্রের তৎকালীন ব্যবস্থাপক অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ভুবন বিজয় দত্ত, পিডিবির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবু ইউসুফ, চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্রের উপ-ব্যবস্থাপক (নির্বাহী প্রকৌশলী) মিজানুর রহমান, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেড ও রাজশাহী বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী (উৎপাদন) এ এইচ এম কামাল, নকশা ও পরিদর্শন পরিদফতর-১ এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী তোফাজ্জেল হোসেন।

দুদকের মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ২০১৬ সালে চট্টগ্রাম শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে দুই কোটি ৯৫ লাখ ৬৫ হাজার টাকা এলসির বিপরীতে একটি বৈদ্যুতিক মোটরপাম্প কেনে। দুদকের অনুসন্ধানে বের হয়ে আসে, পাম্পটির প্রকৃত বাজারমূল্য ২৪ লাখ ৩১ হাজার ৩৭৭ টাকা। অবশিষ্ট টাকায় আসামিরা অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্য প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নেয়। যা দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ও দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।



/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম