শীতলক্ষ্যার তীরে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২০, ১৮:০০আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ১৮:০১

শীতলক্ষ্যার তীরে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের ওপর দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে ৫ নং খেয়াঘাট ও ৩ নং মাছঘাট এলাকার অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ'র নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে বিআইডব্লিউটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব জামিলের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ'র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক শেখ মাসুদ কামাল, উপ-পরিচালক মোবারক হোসেন, সহকারী পরিচালক এহতেশামুল পারভেজ, নূর হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

অভিযানে একটি এক্সাভেটর দিয়ে অর্ধশতাধিক সেমিপাকা, কাঁচা স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানকালে বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব জামিল জানান, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শীতলক্ষ্যার উভয় তীরে উচ্ছেদ অভিযান চলমান রয়েছে। বুধবার শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরে ৫ নং খেয়াঘাট ও ৩ নং মাছঘাট এলাকার অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম