দুইশ' পিস ইয়াবা রেখে ৮ বছরের জেল

বরিশাল প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২০, ২০:৫৩আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২১:৩৮

বরিশাল

নিজের কাছে ইয়াবা রাখার অভিযোগে দায়ের করা মামলায় বরিশালের উজিরপুর উপজেলার মাদক কারবারি রিয়াজুল ইসলাম রিয়াজকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বুধবার (৪ নভেম্বর) বিকালে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি সাদ্দাম হোসেনকে খালাস দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত রিয়াজ উপজেলার পূর্ব বড়াকোঠা এলাকার দেলোয়ার হোসেন ফকিরের ছেলে।

বেঞ্চ সহকারী হেদায়েতুন্নবি জাকির জানান, ২০১৫ সালের ৭ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ উপজেলার ধামুড়া বন্দর এলাকায় অভিযান চালিয়ে রিয়াজকে ২শ’ পিস ইয়াবাসহ আটক করে। এসময় তার সহযোগী সাদ্দাম পালিয়ে যায়। একই দিন উজিরপুর মডেল থানায় দুই জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন ডিএডি নজরুল ইসলাম। একই বছর ২৯ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল পাশা আদালতে চার্জশিট জমা দেন। আদালত ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ওই রায় ঘোষণা করেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম