মাছ ব্যবসায়ীকে হত্যার ঘটনায় তিন জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২০, ২০:৫৫আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২১:০০

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মাছ ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (৪ নভেম্বর) বিকালে অতিরিক্ত জেলা দায়রা জজ (২য়) আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এই রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলো- মো. সেলিম, হালিম মিয়া ও মো. মিজান। রায় ঘোষণাকালে দুই আসামি উপস্থিত ছিল। একজন পলাতক।

বুধবার সন্ধ্যায় রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট জাসমিন আহমেদ।

তিনি জানান, ২০০৯ সালের ২১ এপ্রিল সোনারগাঁয়ের মেঘনা নদীতে থেকে পিরোজপুর গ্রামের যুবক জাহাঙ্গীরের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এর আগের দিন ভোরে নিহত জাহাঙ্গীর বাড়ি থেকে বাইরে গিয়ে ছিলেন। এই ঘটনায় নিহতের বাবা হযরত আলী বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।

তিনি আরও বলেন, মামলায় উল্লেখ করা হয় মোবাইল ও পাওনা টাকার জের ধরে তাকে হত্যা করা হয়। এই মামলার আসামি মো. সেলিম ও মো. মিজান আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। আদালত ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার এই মামলায় ৩০২ ধারায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাধায়ে আরও ৬ মাসের কারাদণ্ড এবং ২০১ ধারায় ৩ বছরের কারাদণ্ড ও ১০ হাজার জরিমানা, অনাধায়ে আরো ৩ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি