এক বছরের কারাদণ্ডপ্রাপ্ত সেই তহশিলদার জামিনে মুক্ত

কুড়িগ্রাম প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২০, ২২:০২আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২২:০৬

তহশিলদার গোলাম মর্তুজা ফারুখ চেক ডিজ-অনারের মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) গোলাম মর্তুজা ফারুখ জামিনে মুক্ত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) বিকালে তিনি কুড়িগ্রাম কারাগার থেকে জামিনে মুক্ত হন। জেলার মো. শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গত ১৮ অক্টোবর চেক ডিজ-অনারের একটি মামলায় জেলা যুগ্ম দায়রা জজ-২ আদালত তহশিলদার গোলাম মর্তুজা ফারুখকে এক বছরের বিনাশ্রম সাজা ও ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। ওই আদেশের প্রেক্ষিতে তিনি ১৭ দিন কারাভোগ করে বুধবার জামিনে কারামুক্ত হন তিনি। তবে তার এই দণ্ডাদেশের বিষয়ে তার কর্তৃপক্ষ প্রথমে অবগত ছিল না।

গোলাম মর্তুজা ফারুক কুড়িগ্রাম পৌরসভার হিঙ্গনরায় এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) হিসেবে কর্মরত।

আদালত সূত্র জানায়, শামসুল হক মন্ডল নামে এক ব্যক্তির করা চেক ডিজ-অনার মামলায় দণ্ডিত হওয়ার পর তহশিলদার গোলাম মর্তুজা ফারুখ গত ২৫ অক্টোবর জেলা ও দায়রা জজ আদালতে ফৌজদারি আপিল করেন। আদালত তার আপিল মঞ্জুর করে নিম্ন আদালতকে মামলাটি পুনরায় শুনানির নির্দেশ দিয়ে এক মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তির আদেশ দেন।

আদালত সূত্র আরও জানায়, আসামি পক্ষ মামলার বাদীকে চেকে উল্লেখিত টাকা পরিশোধ করায় আদালত আপিল আবেদন মঞ্জুর করেন। বুধবার কারাগারে জামিন আদেশ পৌঁছালে অভিযুক্ত তহশিলদার কারামুক্ত হন।

 ‍ৃ

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম