তরুণী ধর্ষণের মামলায় ইউপি সদস্য গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২০, ১০:২৩আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ১৭:২৫

তরুণী ধর্ষণের মামলায় ইউপি সদস্য গ্রেফতার

তরুণীকে ধর্ষণের অভিযোগে জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়নের আব্দুল কুদ্দুস (৪৫) নামের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ সদস্যরা। বুধবার (৫ নভেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইউপি সদস্য সদরের চকশ্যাম গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। এ ঘটনায় তরুণীর মা ওই ইউপি সদস্যের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গ্রেফতার আব্দুল কুদ্দুস একজন আদম বেপারি। একমাস আগে ওই তরুণীকে ভালো বেতনে সৌদি আরব পাঠানোর প্রস্তাব দেয় কুদ্দুস। এতে ওই তরুণী বিদেশ যেতে রাজি হলে বুধবার বিকালে কুদ্দুস তাকে পাসপোর্ট করে দেওয়ার কথা বলে সদরের খঞ্জনপুরে ডেকে নেয়। পরে পরিচিত একজনের বাড়িতে নিয়ে কুদ্দুস তাকে ধর্ষণ করে। ঘটনাটি জানতে পেরে তার মা বুধবার সন্ধ্যায় র‌্যাবের কাছে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে র‌্যাব সদস্যরা রাতেই ইউপি সদস্য আব্দুল কুদ্দুসকে আটক করলে সে ধর্ষণের কথা স্বীকার করে। নির্যাতিতা ওই তরুণীকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম