বসানো হচ্ছে পদ্মা সেতুর ৩৬তম স্প্যান

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২০, ১৫:০৩আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ১৭:৩৫

পদ্মা সেতু পদ্মা সেতুর ৩৬তম স্প্যান বসানোর কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে সেতুর মাওয়া প্রান্তে পিয়ার-২ ও পিয়ার-৩-এর ওপর স্থাপনের উদ্দেশ্যে ভাসমান ক্রেন তিয়ান-ই’তে করে রওনা দেয় স্প্যান ১-বি। এরইমধ্যে উল্লেখিত পিয়ারের কাছে স্প্যান পৌঁছে গেছে।

পদ্মা সেতু প্রকল্পের একাধিক প্রকৌশলী জানিয়েছেন, আজই স্প্যান বসানোর চেষ্টা করা হচ্ছে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে বা অন্য কোনও জটিলতা দেখা গেলে শুক্রবার (৬ নভেম্বর) স্প্যান বসানো হবে।

সফলভাবে ১-বি স্প্যান বসানোর পর সেতুর মোট ৫ হাজার ৪০০ মিটার দৃশ্যমান হবে। আর বাকি আছে মাত্র পাঁচটি স্প্যান। ৩৫তম স্প্যান বসানোর পাঁচ দিনের মাথায় বসতে যাচ্ছে এটি। গত মাসে চারটি স্প্যান বসানো হয়েছে।

অন্যদিকে, ১১ নভেম্বর পিয়ার ৯ ও ১০ নম্বরে ৩৭তম স্প্যান '২-সি', ১৬ নভেম্বর পিয়ার ১ ও ২ নম্বরে ৩৮তম স্প্যান '১-এ', ২৩ নভেম্বর পিয়ার ১০ ও ১১ নম্বরে ৩৯তম স্প্যান '২-ডি', ২ ডিসেম্বর পিয়ার ১১ ও ১২ নম্বরে ৪০তম স্প্যান '২-ই' ও ১০ ডিসেম্বর সর্বশেষ ৪১ নম্বর স্প্যান '২-এফ' বসবে ১২ ও ১৩ নম্বর পিয়ারের ওপর।

পদ্মা সেতুতে ৪২টি পিলারের ওপর বসানো হবে ৪১টি স্প্যান। মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড (এমবিইসি)। নদী শাসনের কাজ করছে চীনের আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। সংযোগ সড়ক নির্মাণ করেছে বাংলাদেশের আব্দুল মোমেন লিমিটেড।

এদিকে, স্প্যান বসানোর পাশাপাশি সেতুর অন্যান্য কাজও দ্রুত এগিয়ে চলছে। এরইমধ্যে ২৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে বসানো হয়েছে ১১৬৬টি ও ২৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ১৬৪৬টির বেশি বসানো হয়ে গেছে। সেতুর উভয় প্রান্তে ভায়াডাক্টের ৪৮৪টি সুপার-টি গার্ডারের মধ্যে স্থাপন হয়েছে ২৫৮টি।

৩১ অক্টোবর পর্যন্ত মূল সেতুর কাজের অগ্রগতি ৯০ দশমিক ৫০ ভাগ। সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৪ সালের ডিসেম্বরে এবং শেষ হওয়ার সংশোধিত শিডিউল ২০২১ সালের জুন মাসে। যদিও প্রকল্প সংশ্লিষ্টরা মনে করছেন, করোনা পরিস্থিতির কারণে কিছুটা ধীরগতি আসায় কাজ শেষ হতে আরও বেশি সময় লাগতে পারে।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম