স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
০৫ নভেম্বর ২০২০, ১৯:০৪আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ১৯:১৫

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ইয়াছিন মোল্লা (২৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিল।

আসামি মো. ইয়াসিন মোল্লা ঝিনাইদহ সদর উপজেলার চরখাজুরা গ্রামের (ঝিনাইদহ ক্যাডেট কলেজের সম্মুখস্থ আবাসন প্রকল্প) বাসিন্দা মৃত ইছাহাক মোল্লার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর সকালে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে স্কুলগেটের সামনে থেকে আসামি ইয়াছিন মোল্লা অজ্ঞাত সহযোগীদের সাহায্যে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। এ ঘটনায় ওই ছাত্রীর মা একই বছরের ২১ সেপ্টেম্বর তার মেয়েকে অপহরণের অভিযোগে ভেড়ামারা থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে অপহরণসহ শিশু ধর্ষণের অভিযোগ এনে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল হালিম জানান, ভেড়ামারা থানার স্কুলছাত্রী ধর্ষণ মামলাটির চার্জ গঠন ও শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ইয়াছিন মোল্লাকে শিশু ধর্ষণের দায়ে (আমৃত্যু) যাবজ্জীবন দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, একই সঙ্গে শিশু অপহরণের দায়ে আরও ১৪ বছরের কারাদণ্ডসহ মোট দেড় লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৯ মাসের দণ্ডাদেশ দিয়েছেন আদালত। আসামি ইয়াসিন মোল্লা পলাতক রয়েছেন বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম