শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়: শাহাব উদ্দিন

মৌলভীবাজার প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২০, ০১:২৬আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ০১:২৮

দুটি সেতু উদ্বোধন করছেন পবিরেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো.শাহাব উদ্দিন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় থাকে তখন দেশে উন্নয়ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে এবং অনেক উন্নয়ন কাজ চলমান আছে। বিশ্ব অবাক বিস্ময়ে বাংলাদেশের উন্নয়ন দেখে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে  রাজনগর-কুলাউড়া-জুড়ী-বড়লেখা আঞ্চলিক মহাসড়কে জুড়ী উপজেলায় ১২ কোটি টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগ নির্মিত ৮২ মিটার দৈর্ঘ্যের জঙ্গিরাই সেতু উদ্বোধন এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন জুড়ী উপজেলায় জুড়ী নদীর ওপর ৪ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ে বৃন্দার ঘাট পয়েন্ট এবং ৩ কোটি  ৯১ লাখ টাকা ব্যয়ে কয়লাঘাট পয়েন্টে ৬০ মিটার দীর্ঘ দুটি সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, করোনাভাইরাসের সংক্রমণে বিশ্বে সবকিছু স্থবির হলেও বাংলাদেশের উন্নয়ন থামেনি। বরং করোনাকালেই বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের ফলে দেশের মানুষের গড় আয়ু বেড়েছে, শিশু মৃত্যু, মাতৃমৃত্যু কমেছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গৃহহীনদের মাঝে গৃহের ব্যবস্থা করা হচ্ছে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বাস্তবায়িত বিভিন্ন জনকল্যাণকর কর্মসূচির জন্য দেশের মানুষ শান্তিতে আছে।

 মন্ত্রী বলেন, বৃন্দার ঘাট পয়েন্ট ও কয়লাঘাট পয়েন্টে দুটি সেতু নির্মিত হলে জনগণের যোগাযোগে অনেক সুবিধা হবে। জুড়ী উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান রুহুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগ সিলেট অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার কান্তি সাহা, মৌলভীবাজারের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম শামসুদ্দিন,  নির্বাহী প্রকৌশলী জিয়াউদ্দিন আহমেদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. আজিম উদ্দিন সরদার, জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. বদরুল হোসেন, সাধারণ সম্পাদক মাসুক আহমদ, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইসচেয়ারম্যান রনজিতা শর্মা প্রমুখ।

উল্লেখ্য, এর আগের দিন  বুধবার বনমন্ত্রী বড়লেখা উপজেলায় ভোলারকান্দি, হরিপুর ও মোহাম্মদনগর কমিউনিটি ক্লিনিকের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন করেন।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম