ভাবিকে নির্যাতনের মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২০, ১৪:৪৮আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ১৪:৫৩

বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম মাহবুব হোসেন নারী নির্যাতনের অভিযোগে ভাবির দায়ের করা মামলায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম মাহবুব হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার (৬ নভেম্বর) ভোররাতে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটি দাউদপুর গ্রামের নিজ বাড়ি থেকে মাহবুবকে গ্রেফতার করা হয়।

গত ৪ আগস্ট মাহবুবের বড় ভাই জাকির হোসেনের স্ত্রী রেহানা আক্তার তার স্বামী, দেবর ও শ্বাশুড়িসহ ছয় জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। আসামিরা হলেন- মাহবুব হোসেন, জাকির হোসেন, মোস্তফা হোসেন, নূরানী বেগম, শমলা খাতুন ও আইরিন আক্তার।

মামলার বাদী রেহেনা আক্তার সাংবাদিকদের বলেন, ‘আমার স্বামী জাকির হোসেন তার নিজের পছন্দে আমাকে বিয়ে করেন। কিন্তু তার পরিবারের লোকজন আমাকে মেনে নিতে পারেনি। আমার স্বামী একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় বিয়ের পর থেকেই আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য আমার ওপর অত্যাচার-নির্যাতন শুরু হয়। সবকিছু জেনেও আমার স্বামী নির্যাতনের প্রতিবাদ করেনি। সম্প্রতি আমাকে রাখার জন্য বাড়িতে আলাদা একটি ঘর করে দেন আমার স্বামী। এরপর থেকে আমার ওপর নির্যাতন আরও বাড়তে থাকে। আমি ঘরে ঢুকতে পারিনি, আমাকে সবাই মিলে বের করে দিয়েছে। আমার নির্যাতনের বিষয় জেনেও আমার স্বামী প্রতিবাদ না করায় আমি আমার স্বামীকেও মামলার আসামি করেছি।’ তার স্বামী বর্তমানে বিদেশে রয়েছেন বলে জানান রেহেনা আক্তার।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ‘আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করায় মাহবুবকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম