কসবায় সড়ক দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে ৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২০, ২০:৫৪আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ২০:৫৭

কসবায় সড়ক দুর্ঘটনা, নিহতের সংখ্যা বেড়ে ৪ কসবায় ট্রাক-প্রাইভেটকার এবং সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এতে একই পরিবারের নারী, শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার জন। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ২টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার মনকসাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামের নাবালক মিয়া (৭২), তার স্ত্রী আয়েশা খাতুন (৬০), ছোট ভাইয়ের স্ত্রী ফাতেমা বেগম (৫৫) ও নাতনি নাদিয়া-(৫)।

আহতদের মধ্যে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নরসিংহপুর গ্রামের প্রাইভেটকার চালক সালমান (২২), কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামের খুরশেদ আলম (৬০) ও শিশু জান্নাতের (৪) পরিচয় মিলেছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরে কসবা উপজেলার কুটি চৌমুহনী থেকে খুরশেদ মিয়া তার পরিবারের সদস্যদের নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া আসার পথে কসবা উপজেলার মনকসাইর এলাকায় পৌঁছালে কুমিল্লাগামী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাবালক মিয়া ও তার স্ত্রী আয়েশা খাতুন ও নাতনি নাদিয়ার মৃত্যু হয়।

আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় আহত ফাতেমা বেগম মারা যান। আহত অপর চার জনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এবিএম মুসা চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ বিষয়ে খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়েই ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চলে আসি। নিহতদের লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়েছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক