সাড়ে ১১ কেজি রুপাসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২০, ১৪:৫৫আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ১৪:৫৫

আটক আলী হোসেন যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সীমান্ত থেকে সাড়ে ১১ কেজি রুপা উদ্ধার করেছেন বাঁগআচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ সময় আলী হোসেন (৩৫) নামে এক পাচারকারীকে আটক করা হয়। রবিবার (৮ অক্টোবর) সকাল ৭টায় তাকে আটক করা হয় বলে বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বিশ্বাস জানান।  

আটক আলী হোসেন সাতক্ষীরার কলারোয়ার উপজেলার তুলশীডাংগা গ্রামের আব্দুল খালেকের ছেলে।

শার্শার জিবলীতলা এলাকা থেকে রুপাসহ আলী হোসেনকে করা হয়।

বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বিশ্বাস বলেন, ‘পাচারকারীরা ভারত থেকে রুপার একটি চালান এনে বাঁগআচড়ার জিবলীতলা এলাকায় অবস্থান করছে এমন একটি গোপন সংবাদ পাই। এরপর পুলিশের একটি টহলদল ঘটনাস্থলে অভিযান চালিয়ে আলী হোসেনকে রুপার চালানটিসহ হাতেনাতে গ্রেফতার করে। আটক রুপার সিজার মূল্য প্রায় ১১ লাখ টাকা।’

উদ্ধার করা রুপা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে বলে জানান ওসি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্যাম্পাস ইভেন্টের অভিজ্ঞতা যেভাবে এগিয়ে দেবে ক্যারিয়ার
ক্যাম্পাস ইভেন্টের অভিজ্ঞতা যেভাবে এগিয়ে দেবে ক্যারিয়ার
জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা দেবে ব্যাংক, কীভাবে পাবেন
জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা দেবে ব্যাংক, কীভাবে পাবেন
ইরানের বিরুদ্ধে মার্কিন ‘ইকোনমিক আউটকাস্ট’ অভিযানে যোগ দিলো ইইউ
ইরানের বিরুদ্ধে মার্কিন ‘ইকোনমিক আউটকাস্ট’ অভিযানে যোগ দিলো ইইউ
হার্টের সমস্যা থাকলে বিমানে ওঠার আগে যে বিষয়গুলো জানা জরুরি
হার্টের সমস্যা থাকলে বিমানে ওঠার আগে যে বিষয়গুলো জানা জরুরি
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা