সাংবাদিক উৎসের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে আল্টিমেটাম

রংপুর প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৫, ২০:২০আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৫, ২০:২৭

রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার উৎস রহমানের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মৌন মিছিল ও ডিসি এসপি অফিস ঘেরাও করে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। সোমবার দুপুরে সাংবাদিকদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ও পুলিশ সুপার আব্দুর রাজ্জাক।

সাংবাদিকরা প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেছে এ সময়ের মধ্যে খুনিদের গ্রেফতার করা না হলে লাগাতার আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

রংপুরে সাংবাদিক উৎস হত্যার বিচার চেয়ে মৌন মিছিল

এর আগে দুপুর ১২ টার দিকে রংপুর প্রেসক্লাবের সামনে থেকে সাংবাদিকরা মৌন মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে প্রথমে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ স্মারকলিপি গ্রহণ করেন। তিনি  উৎস হত্যাকারীদের গ্রেফতার করার ব্যাপারে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন। এরপর সাংবাদিকরা পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেন। এ সময় পুলিশ সুপার আব্দুর রাজ্জাক স্মারকলিপি গ্রহণ করে সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, ইতোমধ্যে সাংবাদিক উৎস হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারী মাদক ব্যবসায়ীসহ ৫ জনকে আটক করা হয়েছে। মূল হত্যাকারীকে গ্রেফতার করার চেষ্টা চলছে। দ্রুততম সময়ে সকল খুনিদের গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আশ্বাস দেন তিনি।

 /টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক