ভাতিজাকে হত্যার দায়ে জ্যাঠাসহ ২ জনের মৃত্যুদণ্ড

চাঁদপুর প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২০, ২২:২৪আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ২২:৪০

চাঁদপুরে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া দুই আসামি।





আপন ভাতিজাকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় জ্যাঠা (বাবার বড় ভাই) ও তার সহযোগীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। নিহতের নাম মাহিব (৭)। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা হচ্ছেন নিহতের জ্যাঠা জামাল ও অপর সহযোগী সজীব। এছাড়াও উভয় আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) বিকেলে আসামিদের উপস্থিতিতে এই আদেশ দেন চাঁদপুর জেলা ও দায়রা জজ এস.এম. জিয়াউর রহমান।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, জেলার মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের ঘোনা গ্রামের প্রধানীয়া বাড়ির প্রবাসী মাসুদ রানা ও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহিনা আক্তারের ছেলে মাহিব খেলতে গিয়ে নিখোঁজ হয়। তাকে না পেয়ে পরদিন মাসুদ রানার বড় ভাই জামাল হোসেন এবং তার স্ত্রী থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করেন।
পুলিশ ওই জিডির তদন্তকাজ পরিচালনাকালে জামাল হোসেন মোবাইল বন্ধ করে পালিয়ে যান। এতে করে মুহিবের বাবার সন্দেহ হয়। তিনি বড় ভাই জামাল পালিয়ে যাওয়ার বিষয়টি পুলিশকে জানান। নিখোঁজের ৭ দিন পর মাহিবের মৃতদেহ একই গ্রামের তাজুল ইসলামের টয়লেটের ট্যাংক থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে মাহিবের চাচা মামলার বাদী জামাল ও পাশের বাড়ির সজিবকে আটক করে।
পুলিশ জানায়, মামলার বাদী চাচা জামাল শিশুটিকে মুক্তিপণের জন্য অপহরণ করেছিল। পরবর্তীতে মুক্তিপণ আদায় করতে না পেরে তাকে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে ফেলে দেয়।
রায়ে উল্লেখ করা হয়, আদালত সকল ঘটনা পর্যালোচনা করে আসামিদের প্রতি কোনরূপ অনুকম্পা বা সহানুভূতির সুযোগ না থাকায় তাদের দণ্ডবিধির ৩০২ ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও অর্থদণ্ডের সিদ্ধান্ত নেয়।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি রনজিত কুমার রায় চৌধুরী ও অ্যাড. মো. মোক্তার আহম্মেদ অভি। আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো. শফিকুল ইসলাম ভূইয়া, মো. মুরাদ হোসেন চৌধুরী ও মোহাম্মদ আলী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি রনজিত কুমার রায় চৌধুরী বলেন, আপন জেঠা তার ছোট ভাইয়ের শিশু সন্তানকে হত্যা করে সেফটিক ট্যাংকে ফেলে রাখে। পরবর্তীতে নিখোঁজের নামে আসামিরা এলাকায় মাইকিংয়ের নাটকও করে। এমনকি তারা থানায় একটি জিডিও করে। পরে খবর পেয়ে শিশুটির বাবা দেশে এসে থানায় মামলা করেন। নিখোঁজের ৭ দিন পর শিশু মহিবের মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি বলেন, এটি একটি হৃদয় বিদারক জঘন্য ঘটনা। আদালতের আসামিদের স্বীকারোক্তি ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তাদের উপস্থিতিতে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।এ রায়ে বাদী ন্যায়বিচার পেয়েছে। আমরা সন্তুষ্ট।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান